Skip to main content

Ubuntu Linux Distribution Operating System


উবুন্টু ( Ubuntu ) একটি ওপেন সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম ও লিনাক্স ডিস্ট্রিবিউশন যেটি ডেবিয়ান লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। উবুন্টুর তিনটি দাপ্তরিক সংস্করণ রয়েছেঃ পিসির জন্যে উবুন্টু ডেস্কটপ, ক্লাউড ও সার্ভারের জন্যে উবুন্টু সার্ভার এবং ইন্টারনেট অব থিংসের জন্যে উবুন্টু কোর। উবুন্টুর নতুন সংস্করণ প্রতি ছয় মাস অন্তর প্রকাশ করা হয়, যেখানে দীর্ঘ সমর্থিত শাখাগুলো প্রতি দুই বছর অন্তর প্রকাশ করা হয়।উবুন্টুর পেছনে রয়েছে ক্যানোনিকেল নামের একটি সংগঠন। ক্যানোনিকেল বিনামূল্যের নির্ভরযোগ্য নিরাপত্তা হালনাগাদ প্রদান করে প্রতিটি সংস্করণের সাথেই, প্রকাশের তারিখ থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। উবুন্টুর সাথে সংযুক্ত প্রিমিয়াম সেবা বিক্রির মাধ্যমে ক্যানোনিকেল লিমিটেড মুনাফা অর্জন করে। উবুন্টুতে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজের উপর ভিত্তি করে। এর অধিকাংশই ফ্রি সফটওয়্যার লাইসেন্সের অধিনে প্রকাশিত।

এই ধরনের সফটওয়্যার মুক্ত সফটওয়্যার নামে পরিচিত। তবে মূল অনুমতিপত্র হিসাবে ব্যবহার করা হয় গনু জিপিএল এবং গনু এলজিপিএল। এই অনুমতিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ব্যবহারকারীরা এটি চালানো, নকল করা, বিতরণ করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা এবং এর উপর ভিত্তি করে নতুন কোন সফটওয়্যার প্রকাশের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। ক্যানোনিকাল লিমিটেড নামের যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান উবুন্টুর প্রধান পৃষ্ঠপোষক। মার্ক শাটলওয়ার্থ নামের দক্ষিণ আফ্রিকান এক উদ্যোক্তা এই প্রতিষ্ঠঅনের মালিক। উবুন্টু ফ্রি এবং মুক্ত সফটওয়্যার হিসাবে বিতরণের উদ্দেশ্যে ক্যানোনিকাল কমিউনিটি ডেভলপারদের সহযোগীতা নিয়ে থাকে। উবুন্টু, অপারেটিং সিস্টেম হিসাবে বিক্রি করে লাভবান না হয়ে উবুন্টু ভিত্তিক বিভিন্ন সেবা এবং পেশাদার মানের কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে মুনাফা লাভ করে।

ক্যানোনিকাল প্রতি ৬ মাস পরপর উবুন্টুর নতুন সংস্করণ প্রকাশ করে। সাধারণভাবে এই সংস্করণসমূহ ব্যবহার করার ক্ষেত্রে পরবর্তী ১৮ মাস পর্যন্ত সহযোগীতা করা হয়ে থাকে। নিরাপত্তা ত্রুটি,প্যাচ, সফটওয়্যার সমূহ এবং মূল অপারেটিং সিস্টেমের বাগ ইত্যাদি সংশোধন করা এবং সফটওয়্যার সমূহের ছোট হালনাগাদ সমূহ প্রকাশ করে। এলটিএস বা দীর্ঘ সমর্থিত সংস্করণ সমূহ প্রতি দুই বছর পর পর প্রকাশ করা হয়ে থাকে এবং এর ডেক্সটপ সংস্করণ পরবর্তী তিন বছর এবং সার্ভার সংস্করণগুলো ব্যবহারে পরবর্তী পাঁচ বছর সহায়তা করা হতো, যদিও উবুন্টু ১২.০৪ থেকে ডেক্সটপ সংস্করণ এবং সার্ভার সংস্করণগুলো ব্যবহারে পরবর্তী পাঁচ বছর হালনাগাদসহ এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে । বর্তমানে উবুন্টুর সর্বশেষ সংস্করণ হল উবুন্টু ১৮.০৪(বায়োনিক বিভর)। এটি প্রকাশ করা হয় ২৬ এপ্রিল, ২০১৮ তারিখে। উয়িকিপিডিয়া থেকে সংগৃহীত।

Comments

Post a Comment

Popular posts from this blog

Install Remmina Remote Desktop Client (RDP) On Ubuntu/Linux/Dedian 16.04/18.04 LTS

Remmina is a remote desktop client written in GTK+, aiming to be useful for system administrators and travellers, who need to work with lots of remote computers in front of either large monitors or tiny netbooks. Remmina supports multiple network protocols in an integrated and consistent user interface. Currently RDP, VNC, SPICE, NX, XDMCP, SSH and EXEC are supported. Remmina is released in separated source packages: “remmina”, the main GTK+ application “remmina-plugins”, a set of plugins Remmina is free and open-source software, released under GNU GPL license. For Linux system administrators, there are countless tools to manage network servers and systems… However, when looking for a reliable and stable remote desktop client (RDP) software to use to connect via Remote Desktop Protocol (RDP), VNC, SPICE, NX or XDMCP, Remmina should be your first choice…. Remmina is a very useful remote desktop client written in GTK+… Sys admins who want to work remotely on servers and...

History of Ubuntu

History of Ubuntu উবুন্টু , এবং লিনাক্স সার্ভার, ডেস্কটপ, উবুন্টু ফোন এবং ট্যাবলেট অপারেটিং সিস্টেম ডেবিয়ানের স্থাপত্য ও অবকাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রতি ছয় মাস অন্তর উবুন্টুর নতুন সংস্করণ প্রকাশ করা হয় এবং প্রতিটি সংস্করণ ৯ মাস বিনামূল্যে সাপোর্ট পায়। উবুন্টুর প্রথম সংস্করণ প্রকাশিত হয় অক্টোবর ২০, ২০০৪ তারিখে। বর্তমানে দীর্ঘ সমর্থিত সংস্করণগুলো ৫ বছরের জন্যে সাপোর্ট পায়, আর প্রকাশিত হয় প্রতি দুই বছর অন্তর অন্তর। উবুন্টু ১৮.০৪, সর্বশেষ দীর্ঘ সমর্থিত(এলটিএস) সংস্করণ যেটি প্রকাশিত হয় ২৬ এপ্রিল, ২০১৮ তারিখে। উবুন্টু ১৮.১০ কসমিক কাটলফিশ হল উবুন্টুর পরবর্তী সাধারণ সংস্করণ। ২০১৮ সালের অক্টোবর মাস এটির সম্ভাব্য প্রকাশের তারিখ। উবুন্টু প্যাকেজগুলো ডেবিয়ান আনস্টেবল শাখার প্যাকেগুলোর ভিত্তি করে তৈরী। উভয় ডিস্ট্রিবিউশনই ডেব প্যাকেজ ফরম্যাট এবং প্যাকেজ ব্যাবস্থাপনা টুল এপিটি এবং সিন্যাপটিক ব্যবহার করে। তবে উবুন্টু ১২.০৪ থেকে সিন্যাপ্টিক প্রাথমিকভাবে ইন্সটল করা থাকে না। বিষয়টি এমন নয় যে উবুন্টু এবং ডেবিয়ান প্যাকেজসমূহের বাইনারী ফরম্যাট পরস্পরের সাথে সঙ্গত...

লিনাক্সের আদিকাল (Primitive of Linux OS)

লিনাক্সের আদিকাল (Primitive of Linux OS) লিনাক্সের আদিকাল (Primitive of Linux OS) সোনালী চুলের ছেলেটিঃ ১৯৬৯ সালের ডিসেম্বরে যখন ছেলেটার জন্ম হয় তখনই কি সাংবাদিক এবং কবি ওলে টরভাল্ডস বুঝতে পেরেছিলেন যে তার নাতি একদিন বিশ্ব কাঁপাবে? ওলে টরভাল্ডসের ছেলে নিল‍্স বা ছেলের বউ এ্যানাও মনে হয় বুঝেছিল যে তাদের ছেলেকে একদিন পুরো বিশ্ব চিনবে এক নামে। সেজন্যই বোধহয় নোবেল প্রাইজ বিজয়ী আমেরিকান কেমিস্ট "লিনুস পলিং" এর নামানুসারে ছোট্ট ছেলেটির নাম রাখেন লিনুস বেনেডিক্ট টরভাল্ডস। দাদা ছিলেন একাধারে কবি ও সাংবাদিক, বাবা-মা দুজনেই সাংবাদিক, তাই চোখ বন্ধ করেই বলে দেয়া যায় ছোট্ট লিনুস বড় হলে এই লেখালেখির জগতকেই আপন করে নিবে। লেখালেখির জগৎকে লিনুস আপন করে নিয়েছিল ঠিকই তবে সেটা অন্য ধরনের লেখালেখি আর জগৎটাও হচ্ছে অন্যরকম। ডিজিটাল জগতে কোড লেখালেখিতেই যেন এই ছেলের মূল আনন্দ। ছোটবেলা থেকেই ছেলেটা একটু মুখচোরা ধরনের ছিল, কারো সাথে তেমন মিশতোনা, অন্যদের সাথে খেলাধূলাতেও নেই সেরকম উৎসাহ। বাবা অনেক চেষ্টা করলেন ছেলেকে কিছুটা সামাজিক করতে কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। ছেলে থাকে নিজে...